News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

নববর্ষের শুভেচ্ছায় শিবলিঙ্গের ছবি পোস্ট করে তোপের মুখে মহম্মদ শামি

FOLLOW US: 
Share:
নয়াদিল্লি:  নববর্ষের শুভেচ্ছা জানিয়ে টুইটারাইটদের তোপের মুখে ভারতীয় ক্রিকেট দলের পেস বোলার মহম্মদ শামি। তাঁর দোষ, তিনি নববর্ষের শুভেচ্ছা জানানোর সময় একটি শিবলিঙ্গের ছবি পোস্ট করেছেন। তারপরই নেটিজেনরা তাঁকে কড়া ভাষায় আক্রমণ করতে সামান্য সময়ও নষ্ট করেননি। তবে এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের জন্যে সমালোচিত হয়েছেন শামি। প্রসঙ্গত, বর্ষবরণের রাতে একটি ফুল দিয়ে সাজানো শিবলিঙ্গের ছবি দিয়ে মহম্মদ শামি লেখেন, নতুন বছর প্রত্যেকের জন্যে বয়ে আনুক আনন্দ, খুশির জোয়ার। প্রত্যেকের হৃদয় যেন আনন্দে ভরে ওঠে। এই লেখার সঙ্গে একটি শিবলিঙ্গের ছবি পোস্ট করে টুইটও করেন। তারপরই ওঠে ঝড়। বহু নেটিজেনদের মত, তিনি এমন একটি কাজ করেছেন, যেটা মুসলিম ধর্মে গ্রহণযোগ্য নয়। অনেকে আবার লেখেন তিনি একটি ঘৃণ্য কাজ করেছেন। তাঁকে আল্লাহর রোষের মুখে পড়তে হবে। অনেকে আবার এটা বলেন, প্রচার পাওয়ার জন্যে তিনি এই কাজটি করেছেন। দেখুন টুইটারাইটদের কয়েকটি প্রতিক্রিয়া 1 2 3 4 5 এর আগেও তোপের মুখে পড়তে হয়েছিল শামিকে। মেয়ের জন্মদিন পালনের ছবি, বা স্ত্রীর পশ্চিমী পোশাক পরা ছবি দিয়ে সমালোচিত হতে হয় শামিকে। অনেকেই বলেন, শামির স্ত্রী পশ্চিমী পোশাক পরে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে গুরুতর অপরাধ করেছেন। তবে শামি একা নন, দিন কয়েক আগেই ক্রিসমাস পালনের ছবি দিয়ে সমালোচিত হতে হয় মহম্মদ কাইফকে। ইরফান পাঠানকেও আক্রমণ করা হয়, কারণ তিনি তাঁর স্ত্রীর এক স্লিভলেস পোশাক পরা ছবি টুইটারে পোস্ট করেছিলেন।
Published at : 03 Jan 2018 01:02 PM (IST) Tags: Mohammad Shami attack Twitter

সম্পর্কিত ঘটনা

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে

Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে

News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP,  দাপট দেখাল কংগ্রেস

Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

বড় খবর

Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা

Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা

SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও

SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও

Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

Samantha Ruth Prabhu Baby :  মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী